ভূয়া ডাক্তার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভূয়া ডাক্তার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ আগস্ট, ২০১৬

ভূয়া ডাক্তার সনাক্ত করবেন যেভাবে ?

ভূয়া ডাক্তার সনাক্ত করবেন যেভাবে ?


৪০ দিনের কোর্স করে কিংবা
পল্লী চিকিৎসক 😎 হয়ে কিভাবে
নামের পূর্বে ডাক্তার লিখে ?
মাথায় আসে না ! 😭
মেডিকেলে শত শত ছাত্র 
শত শত পরীক্ষা দিয়ে,
৫- ৬ বছর হাতেকলমে পড়াশুনা করেও
এম.বি.বি.এস কিংবা বি.ডি.এস পাশ না করে ডাক্তার লিখার সাহস পায় না ।
এম.বি.বি.এস কিংবা বি.ডি.এস
পাশ ছাড়া বাংলাদেশের কেউ নামের পূর্বে ডাক্তার লিখলে
জরিমানার বিধান আছে?
তাই, কোনো সন্দেহ হলে
বি এম ডি সি এর ওয়েব সাইটে গিয়ে
http://bmdc.org.bd/doctors-info/
ডাক্তারের রেজিস্ট্রেশন নং দিয়ে সার্চ দিন?
উনি বাংলাদেশের রেজিস্টার্ড ডাক্তার কি না দেখে নিন।
সকল ডাক্তারদের ভিজিটিং কার্ড ও
প্রেসক্রিপশন পত্রে রেজিষ্ট্রেশন নং
উল্লেখ থাকলে ভূয়া ডাক্তার
সনাক্তকরণ সহজ হবে।


Now available Reg No. for Medical 1-75700 and Dental 1-6800 only.N.B.: Any mistake/ error for correction please send scan copy of BM&DC Registration Certificate by email us using: info@bmdc.org.bd /admin@bmdc.org.bd

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

র‍্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক গ্রেফতার

র‍্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক গ্রেফতার

:উচ্চ মাধ্যমিক পাশ করেই দীর্ঘ সাড়ে ৪ বছর যাবত ডাক্তার সেজে প্রতারনার মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া ভূয়া ডাক্তার গৌর চাঁদ পন্ডিত ওরফে জি.সি.পন্ডিত সুবীরকে আটক করে নগদ ১লাখ টাকা জরিমানাসহ ২ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১০ আগষ্ট) বিকাল ৩ টায় শহরের বি.বি রোড ন্যাশনাল মেডিকেল সেন্টারে সিদ্ধিরগঞ্জ র‌্যাব-১১ এর এএসপি নাজিম উদ্দিন আল আজাদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এই ভূয়া ডাক্তারকে আটক করেন। এসময় ডায়াগনষ্টিক সেন্টারের মালিক কামাল হোসেন ও ম্যানেজার সুখলাল সাহাকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম আলী বেগ ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূয়া ডাক্তারসহ ডায়াগনিষ্টক সেন্টারের দুইজনকে এই দন্ড প্রদান করেন।কারাদন্ড প্রাপ্ত সুবীর (৪০) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী এলাকার সতেন্দ্র পন্ডিতের ছেলে।র‌্যাব ১১ এএসপির নাজিম আল আজাদ সাংবাদিকদের জানান, ভুয়া ডাক্তার জিসি পন্ডিত দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস সহ বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে শহরের কয়েকটি ফার্মেসী ও মেডিকেল সেন্টারে রোগী দেখতেন। র‌্যাব ১১ গোয়েন্দা টিম দীর্ঘদিন তার উপর নজর রাখে এবং সে একজন ভুয়া ডাক্তার প্রমান হলে অভিযান চালিয়ে বিবিরোড ন্যাশনাল মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ভুয়া ডাক্তার তার এমবিবিএস সাটিফিকেট দেখাতে পারেনি। পরে ভ্রাম্যমান আদালত তাদের সাজা প্রদান করেন।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম আলী বেগ জানান, বিএমডিসির রেজিষ্ট্রেশন নাম্বার ও এমবিবিএস সার্টিফিকেট না থাকলেও মাত্র এইচএসসি পাশ করেই দীর্ঘ সাড়ে ৪ বছর যাবত নিয়মিত রোগী দেখে আসছিল ভূয়া ডাক্তার জি.সি পন্ডিত। তাই তাকে এই অপরাধে ১লাখ টাকা জরিমানা এবং ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ডায়াগনষ্টিক সেন্টারে ভুয়া ডাক্তার রাখার অপরাধে হাসপাতালের মালিক ও ম্যানেজারকে মেডিকেল প্র্যাকটিস ও ল্যাবরেটরীর অনুসারে ডাক্তারদের তালিকা না থাকায় ৫ হাজার করে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার, ২ মে, ২০১৪

Lol.....ভুয়া ভুয়া  ডিগ্রী লাগলে  সরদারের সাথে করুন এগ্রী

Lol.....ভুয়া ভুয়া ডিগ্রী লাগলে সরদারের সাথে করুন এগ্রী

ভুয়া ভুয়া  ডিগ্রী লাগলে  সরদারের সাথে করুন এগ্রী --

-- সাংবাদিক কি  এসব  দেখে  না ?  না  দেখবে না  । 

কারণ উনাদের  চোখে এসব পড়ে না । 

এসব  মিডিয়ায় প্রকাশ করলে  , 

" চিকিতসকের ভুলে  রোগীর মৃত্যু, ভুল চিকিতসায় রোগীর মৃত্যু  "

 এমন আতংকিত  সংবাদ শিরোনাম লিখবে কিভাবে ?? 

নীচের ছবির দিকে লক্ষ্য করুন , 

ডিগ্রী দেখেছেন ???  লন্ডন , আমেরিকা  থেকে  ডিগ্রী আনলো , বুঝলাম । 

 MD  from ( A.M)  ,  B.H.S  from  Upper .  এই  ডিগ্রীগুলো কোন  দেশ  থেকে আনলো ???   এসব  কি  উনার  বানানো বাপের  দেশ  থেকে এনেছে ??  

এত  ভুয়া  ভুয়া  দেশের কাজের ভুয়ার  ডিগ্রী নিয়েছে বলেই তো ,

 ভালো রান্নাবান্না ( খাওয়া-দাওয়া )  সম্পর্কে  ধারণা দিতে পারবে এটাই স্বাভাবিক ।

কখন কোনটা খাওয়া যাবে , কোনটা খাওয়া যাবে না   এসব  নির্দেশপত্র ভালোয় দিতে পারে ( ২ নং  চিত্রে দেখুন ) । 


কিন্তু  বাংলাদেশ ক্যান্সার  সোসাইটির লাইফ মেম্বার  হলো কি করো  

( যদিও উনার কাগজে  Cencer   সোসাইটি লেখা আছে  ) !!! 

 এটা তো ভুয়া হওয়ার সম্ভবনা অনেক বেশি ।

 নির্দেশপত্রে  আরো  লিখেছেন  চতুষ্পদ প্রানীর মাংস  চিরতরে  নিষিদ্ধ , এমন  কি ডিম  ও ...  কোথায়  যাব  !!! কি  খাবো ???    

যারা  ভেজিটেরিয়ান  তারা   এসব  নিষেধাজ্ঞা শুনে খুশি  হতে পারেন , এমন ভুয়া   ডাক্তারকে  বাহ... বা  ও  দিতে  পারেন !!! 






নীচে  আরো  একটি  ভুয়া ডাক্তারের  বিজ্ঞাপনের  ছবি শেয়ার  করলাম...